জাতীয়

উত্তাপ ছড়াচ্ছে সিলেটের সবজির বাজার, বাড়তি দামে লেবু-শসা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম

উত্তাপ ছড়াচ্ছে সিলেটের সবজির বাজার, বাড়তি দামে লেবু-শসা

রোজা শুরুর আগেই সিলেট-এর বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে লেবু ও শসার দাম। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে অন্যান্য সবজি, মাছ ও মাংসের মূল্যও। হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বাজার ঘুরে দেখা গেছে, প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। অথচ গত সপ্তাহে একই লেবু ২০ থেকে ৩০ টাকায় পাওয়া গেছে। শসার দামও বেড়ে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় উঠেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৩০ থেকে ৪০ টাকা।

নগরীর বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় ছোট আকারের লেবু ১০০ টাকার নিচে মিলছে না। মাঝারি ও বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। ইফতার ও সেহরিতে ব্যবহৃত অন্যান্য সবজির দামও বাড়তির দিকে।

শিবগঞ্জ এলাকার এক ব্যবসায়ী রুমেল মিয়া জানান, পাইকারি বাজারেই লেবুর দাম বেশি। অনেক চাষি রমজানে বেশি লাভের আশায় লেবু মজুত করে রাখছেন। ফলে সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে।

উপশহর এলাকার ক্রেতা মনির হোসেন বলেন, রমজান এলেই লেবুসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ে। তবে এবার আগেভাগেই লেবুর দাম ১০০ টাকায় পৌঁছে গেছে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। অনিয়মের অভিযোগ পেলে অভিযান চালানো হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার এয়ারপোর্টে ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার এয়ারপোর্টে ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আগামীকাল মঙ্গলবার ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে

আগামীকাল মঙ্গলবার ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতার ইন্তেকাল

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতার ইন্তেকাল

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন