লিড নিউজ

কিন ব্রিজে মোটরসাইকেল চলবে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

কিন ব্রিজে মোটরসাইকেল চলবে

সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে জেলা প্রশাসন। দক্ষিণ সুরমাবাসী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের দাবির মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবহণ সংগঠনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, “ব্রিজটি দিয়ে পায়ে হেঁটে চলার পাশাপাশি মোটরসাইকেল চলাচলও চালু থাকবে। তবে শৃঙ্খলা ফেরাতে শিগগিরই ভাসমান হকার উচ্ছেদ করা হবে।”

এর আগে, গত মঙ্গলবার জেলা প্রশাসক গণমাধ্যমকে জানিয়েছিলেন, কিন ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘোষণার পর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা স্মারকলিপি দিয়ে এর প্রতিবাদ জানান।

তাদের দাবি, কিন ব্রিজ হচ্ছে সুরমা নদীর দুই পাড়ের মানুষের অন্যতম সহজ যোগাযোগ পথ। মোটরসাইকেল চলাচল বন্ধ হলে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বেন।

এর পর বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ট্রাক মালিক-শ্রমিক সংগঠনগুলোও এই সিদ্ধান্তের বিরোধিতা করে জেলা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে। ফলে প্রশাসন শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত করে।

প্রসঙ্গত, ১৯৩৩ সালে নির্মিত কিন ব্রিজ সিলেটের অন্যতম পুরনো স্থাপনা ও ঐতিহ্যের প্রতীক। ২০১৯ সালে একবার সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলেও স্থানীয়দের দাবিতে সিদ্ধান্তটি স্থায়ী হয়নি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বাড়ল ৬১৭ কোটি টাকা ব্যয়

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বাড়ল ৬১৭ কোটি টাকা ব্যয়

সুনামগঞ্জে নাহিদ: “শেখ হাসিনা জনগনের উপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন”

সুনামগঞ্জে নাহিদ: “শেখ হাসিনা জনগনের উপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন”

ছিনতাইয়ে রাজি না হওয়ায় খুন: চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রধান আসামি

ছিনতাইয়ে রাজি না হওয়ায় খুন: চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রধান আসামি

সিলেটে যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘিরে চলছে তুমুল সমালোচনা

সিলেটে যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘিরে চলছে তুমুল সমালোচনা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন