জাতীয়

বাংলাদেশ-চীনের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

বাংলাদেশ-চীনের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই

বাংলাদেশ এবং চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চারদিনের চীন সফরের তৃতীয় দিন, শুক্রবার (২৮ মার্চ) দুই দেশের মধ্যে এসব চুক্তি ও স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- দুদেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।

এছাড়া, চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি, দুই দেশের মধ্যে পাঁচটি বিষয়ে আনুষ্ঠানিক সহযোগিতার ঘোষণা দেয়া হয়েছে। এগুলো হলো:

  1. বিনিয়োগ আলোচনা শুরু করা
  2. চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু করা
  3. মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ
  4. একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ
  5. একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান

তথ্যসূত্র: বিএসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

ফেসবুকে তারেক রহমানের আবেগঘন পোস্ট

ফেসবুকে তারেক রহমানের আবেগঘন পোস্ট

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ থেকে

ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ থেকে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন