জাতীয়

ইতিহাসে সর্বোচ্চ দাম বেড়েছে স্বর্ণের

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ০৩:২২ পিএম

ইতিহাসে সর্বোচ্চ দাম বেড়েছে স্বর্ণের

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এর ফলে দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে ভরিপ্রতি স্বর্ণের মূল্য।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম।
এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকায় কেনাবেচা হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

নতুন টাকার ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঐতিহাসিক স্থাপনার নকশা

নতুন টাকার ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঐতিহাসিক স্থাপনার নকশা

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

পুরো রমজান মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

পুরো রমজান মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

খালেদা জিয়ার আসনে বিএনপির প্রার্থী কারা, জানালেন সালাহউদ্দিন

খালেদা জিয়ার আসনে বিএনপির প্রার্থী কারা, জানালেন সালাহউদ্দিন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন