সিলেট

কদমতলীতে জুয়ার বোর্ড ও হোটেলে এসএমপির অভিযান

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:২৮ এএম

কদমতলীতে জুয়ার বোর্ড ও হোটেলে এসএমপির অভিযান

কদমতলীতে জুয়ার বোর্ড ও হোটেলে এসএমপির অভিযান

সিলেট মহানগর পুলিশের বিশেষ অভিযানে দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড এলাকার একাধিক জুয়ার আসর ও হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

শনিবার বিকাল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা।

অভিযান চালানো হয় কদমতলী বালুর মাঠ, রেলস্টেশনের গেইটের পাশ, ক্বীন ব্রিজের নিচে, জালোপাড়া মাছবাজার এলাকা এবং যাত্রীসেবা রেস্ট হাউজসহ আশেপাশের হোটেল ও জুয়ার বোর্ডে।

অভিযানে আরও অংশ নেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-ক্রাইম) মোঃ মনজুরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-প্রশাসন) আকলিমা আক্তার, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ, টু-আইসি, ফাঁড়ির কর্মকর্তাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য সদস্যরা।

পুলিশ জানায়, অপরাধ দমন, সামাজিক অবক্ষয় রোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

ভূমিকম্পে কাঁপলো সিলেট, ক্ষয়ক্ষতির খবর নেই

ভূমিকম্পে কাঁপলো সিলেট, ক্ষয়ক্ষতির খবর নেই

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে “পারায়ন” প্রকল্পের অবহিতকরণ সভা

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে “পারায়ন” প্রকল্পের অবহিতকরণ সভা

এক ক্লিকেই পুলিশের সকল সহায়তা মিলবে ‘জিনিআ’ অ্যাপে

এক ক্লিকেই পুলিশের সকল সহায়তা মিলবে ‘জিনিআ’ অ্যাপে

সিলেটে উদ্ধার হওয়া চোরাই ফোন মালিকদের ফেরত দিতে চায় পুলিশ

সিলেটে উদ্ধার হওয়া চোরাই ফোন মালিকদের ফেরত দিতে চায় পুলিশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন