জাতীয়

স্টারলিংকের সেবা বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম

স্টারলিংকের সেবা বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও, বাংলাদেশে বাণিজ্যিক সেবা দেওয়ার সময় এনজিএসও নীতিমালা অনুসরণ করে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে কোম্পানিটি।

এর আগে, ২৩ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছিলেন, ৯ এপ্রিল থেকে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। একই সময়ে ঢাকায় শুরু হবে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, যেখানে স্টারলিংকের ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এই সেবায় কারিগরি সহায়তা দেবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গত ৯ মার্চ এক আলোচনা সভায় জানিয়েছিলেন, যেকোনো মূল্যে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসা হবে। তিনি আরও বলেন, কোনো সরকার যেন আর ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ৮ মার্চ তৈয়্যব জানিয়েছেন, স্টারলিংকের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে এবং বাংলাদেশে স্টারলিংক সেবা চালু করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। তিনি বলেন, স্টারলিংক শহর ও প্রান্তিক অঞ্চলে নিরবচ্ছিন্ন, হাইস্পিড ইন্টারনেট সেবা নিশ্চিত করবে, যা ব্যবসায়ী, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও এবং এসএমই খাতের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ১৩ ফেব্রুয়ারি স্টারলিংক সেবা চালুর জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, এই সফরে মাস্ক বাংলাদেশের তরুণ জনগণের সঙ্গে পরিচিত হতে পারবেন, যারা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হতে যাচ্ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ থেকে

ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ থেকে

মাগুরায় ধর্ষণের শিকার সেই আসিয়া আর বেঁচে নেই

মাগুরায় ধর্ষণের শিকার সেই আসিয়া আর বেঁচে নেই

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

দেশজুড়ে দোকান-পাটে ভাঙচুর ও লুটপাটে ৪৯ জন গ্রেফতার

দেশজুড়ে দোকান-পাটে ভাঙচুর ও লুটপাটে ৪৯ জন গ্রেফতার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন