আন্তর্জাতিক

মালয়েশিয়ায় মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, ১ বাংলাদেশি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পিএম

মালয়েশিয়ায় মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, ১ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের হুলু সেলাঙ্গর জেলার মহাসড়কে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনা ঘটার পর দ্রুত ২১ জন দমকলকর্মী ও কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়।

এ ঘটনায় একটি ট্রেলার, একটি তিন টনের লরি এবং একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় লরির যাত্রী এক বাংলাদেশি নিহত হন। তার বয়স ৩০ বছর, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

দুর্ঘটনায় লরির অপর যাত্রী (৫১ বছর বয়সী) গুরুতর আহত হয়েছেন এবং তার পরিচয়ও প্রকাশ করা হয়নি। এছাড়া, ট্রাকচালক (২৬ বছর) ও টয়োটায় থাকা দুই যাত্রী (৫২ এবং ১৮ বছর বয়সী) আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী তদন্ত চলছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি চিত্র সাংবাদিক শহিদুল আলম

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি চিত্র সাংবাদিক শহিদুল আলম

লন্ডনে মাইগ্রান্ট হোটেলে ছুরি নিয়ে হামলার অভিযোগে তরুণী গ্রেপ্তার

লন্ডনে মাইগ্রান্ট হোটেলে ছুরি নিয়ে হামলার অভিযোগে তরুণী গ্রেপ্তার

যুক্তরাজ্যের ব্রাইডহেড এস্টেটের একটি গ্রাম উচ্ছেদের মুখোমুখি

যুক্তরাজ্যের ব্রাইডহেড এস্টেটের একটি গ্রাম উচ্ছেদের মুখোমুখি

ওয়েস্টমিনস্টার কাউন্সিলে এক বছরে এক মিলিয়ন পাউন্ডের বেশি প্রতারণা শনাক্ত

ওয়েস্টমিনস্টার কাউন্সিলে এক বছরে এক মিলিয়ন পাউন্ডের বেশি প্রতারণা শনাক্ত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন