সারাদেশ

কক্সবাজার থেকে ফেরার পথে নিখোঁজ সিলেটী তরুণী

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ মে ২০২৫, ০৫:০৮ পিএম

কক্সবাজার থেকে ফেরার পথে নিখোঁজ সিলেটী তরুণী

সিলেটের পিরের বাজার এলাকার বাসিন্দা ফারহানা আক্তার জলি (২৫) কক্সবাজার থেকে সিলেট ফেরার পথে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। গত দুই দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ জলি পেশায় একজন চিকিৎসা সহকারী হিসেবে কক্সবাজারের একটি মেডিকেল হাসপাতালে কর্মরত ছিলেন। গতকাল দুপুর ১টার দিকে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়, যখন তিনি কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি বাসায়ও ফেরেননি।
ফারহানা আক্তার জলি’র বাবা আব্দুস সালাম ও মা দিলারা বেগম জানান, মেয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা গভীর উদ্বেগে আছেন। পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে থানায় একটি নিখোঁজ মামলা করা হয়েছে।
ফারহানার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে কী ছিল তা পরিবারের পক্ষ থেকে নিশ্চিতভাবে বলা যায়নি।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের (+8801622-782212, +21892-1750699 ওয়াটসএ্যাপ) সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশ থেকে আরো

শ্রমিক নেতা সেলিম মাহমুদ এর নিঃশর্ত মুক্তি দিন: বাসদ

শ্রমিক নেতা সেলিম মাহমুদ এর নিঃশর্ত মুক্তি দিন: বাসদ

বিশ্বজুড়ে তরুণদের মৃত্যুহার উদ্বেগজনক হারে বাড়ছে

বিশ্বজুড়ে তরুণদের মৃত্যুহার উদ্বেগজনক হারে বাড়ছে

‘নামাজে যাচ্ছি’ বলে পলাতক স্বামী, স্বামীর খোঁজে নববধূর অনশন

‘নামাজে যাচ্ছি’ বলে পলাতক স্বামী, স্বামীর খোঁজে নববধূর অনশন

থেমে থেমে জ্বলছে সুন্দরবনের আগুন, পর্যবেক্ষণে থাকবে সারাদিন

থেমে থেমে জ্বলছে সুন্দরবনের আগুন, পর্যবেক্ষণে থাকবে সারাদিন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন