সারাদেশ

বাড়ছে নদীর পানি, ফেনীসহ ছয় জেলায় বন্যার আশঙ্কা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৫:১৩ পিএম

বাড়ছে নদীর পানি, ফেনীসহ ছয় জেলায় বন্যার আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বেড়েছে, যার ফলে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ফেনীসহ অন্তত ছয়টি জেলায় বন্যার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, এবং মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। এতে ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

এছাড়া, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি বাড়তে থাকায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিনদিন পর্যন্ত বাড়তে পারে, যেখানে তিস্তা নদী সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে

এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় আগামী দুদিন স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার হতে পারে।

অন্যদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে হ্রাস পেলেও, তা আবারও তিন দিনের মধ্যে বাড়তে পারে, তবে এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

পাউবো স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশ থেকে আরো

গোয়াইনঘাটে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মাওলানা রশীদ আহমদকে সংবর্ধনা প্রদান

গোয়াইনঘাটে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মাওলানা রশীদ আহমদকে সংবর্ধনা প্রদান

সিলেটসহ দেশের অভ্যন্তরীণ রুটে আবারও ফ্লাইট চালু করছে নভোএয়ার, টিকিটে ১৫% ছাড়

সিলেটসহ দেশের অভ্যন্তরীণ রুটে আবারও ফ্লাইট চালু করছে নভোএয়ার, টিকিটে ১৫% ছাড়

বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

থেমে থেমে জ্বলছে সুন্দরবনের আগুন, পর্যবেক্ষণে থাকবে সারাদিন

থেমে থেমে জ্বলছে সুন্দরবনের আগুন, পর্যবেক্ষণে থাকবে সারাদিন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন