সারাদেশ

১৫ দিনে ঈদযাত্রায় সড়কে প্রাণ হারিয়েছেন ৩৯০ জন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৩:৫৬ পিএম

১৫ দিনে ঈদযাত্রায় সড়কে প্রাণ হারিয়েছেন ৩৯০ জন

ঈদুল আজহা উপলক্ষে যাত্রার আগে ও পরে ১৫ দিনে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১,১৮২ জন। এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ১২ জন আহত হন। এছাড়া নৌপথে ১১টি দুর্ঘটনায় মারা গেছেন ১২ জন এবং নিখোঁজ রয়েছেন ৬ জন। সব মিলিয়ে ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে ৪১৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৪২৭ জনের, আহত হয়েছেন ১,১৯৪ জন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হলে অন্তত ৪ দিন আগেই ছুটি দেওয়া দরকার। একইসঙ্গে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও গণপরিবহনের সক্ষমতা বৃদ্ধির। ছোট যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে, দক্ষ চালক তৈরি এবং ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ করতে হবে।”

তিনি আরও জানান, বৃষ্টির কারণে সড়কে তৈরি হওয়া গর্ত অনেক দুর্ঘটনার কারণ হয়েছে। আবার ঈদের পর যানবাহন চালকেরা বিরামহীনভাবে গাড়ি চালানোর ফলে অনেক দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে খাদে পড়ে যাওয়া বা দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগার ঘটনায়।

এছাড়া, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য এবারের ঈদেও ছিল চরমে। বাস, ট্রেন বা ট্রাকের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে অনেক মানুষকে বাড়ি ফিরতে হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশ থেকে আরো

কক্সবাজার থেকে ফেরার পথে নিখোঁজ সিলেটী তরুণী

কক্সবাজার থেকে ফেরার পথে নিখোঁজ সিলেটী তরুণী

বিশ্বজুড়ে তরুণদের মৃত্যুহার উদ্বেগজনক হারে বাড়ছে

বিশ্বজুড়ে তরুণদের মৃত্যুহার উদ্বেগজনক হারে বাড়ছে

বাড়ছে নদীর পানি, ফেনীসহ ছয় জেলায় বন্যার আশঙ্কা

বাড়ছে নদীর পানি, ফেনীসহ ছয় জেলায় বন্যার আশঙ্কা

সিলেটসহ দেশের অভ্যন্তরীণ রুটে আবারও ফ্লাইট চালু করছে নভোএয়ার, টিকিটে ১৫% ছাড়

সিলেটসহ দেশের অভ্যন্তরীণ রুটে আবারও ফ্লাইট চালু করছে নভোএয়ার, টিকিটে ১৫% ছাড়

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন