রাজনীতি

ইলিয়াছ আলীর মত দেশ প্রেম জাগ্রত করতে হবে: ছাত্রদল

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পিএম

ইলিয়াছ আলীর মত দেশ প্রেম জাগ্রত করতে হবে: ছাত্রদল

ইলিয়াছ আলীর মত দেশ প্রেম জাগ্রত করতে হবে: ছাত্রদল

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর গুমের ১৩ বছর অতিবাহিত উপলক্ষ্যে মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক  মো আব্দুল মুকিত তুহিনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপশহরস্ত ডি ব্লকে হাফিজিয়া মাদ্রাসায় বাদ আছর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট  জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী, আফছার শহীদ চৌধুরী সায়েম, ইন্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ জায়েদুর রহমান, আব্দুর রহিম তালুকদার, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও সিনিয়র ছাত্রদল নেতা, নিকছন আহমদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সদর উপজেলার সভাপতি মামুনুর রশীদ স্বপন, সাংগঠনিক সম্পাদক,আব্দুর রশিদ, সরকারী কলেজ ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা আরাফাত নাঈম, কামরান হোসেন, তাহসিন আহমদ প্রমুখ।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, টিপাইমুখ বাদ নির্মাণ ও সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদ করতে গেলে অবৈধ শেখ হাসিনা সরকার  ইলিয়াছ আলীকে গুম করে।বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তার সন্ধানের জোর দাবি জানান।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

এনসিপি নেতাকে গুলি, যুবশক্তির এক নেত্রী আটক

এনসিপি নেতাকে গুলি, যুবশক্তির এক নেত্রী আটক

সিসিইউতে বেগম খালেদা জিয়া

সিসিইউতে বেগম খালেদা জিয়া

“যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়তেই গোপালগঞ্জে এসেছি” — নাহিদ ইসলাম

“যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়তেই গোপালগঞ্জে এসেছি” — নাহিদ ইসলাম

আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে কাজ করার অনুমতি দেওয়া উচিত

আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে কাজ করার অনুমতি দেওয়া উচিত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন