রাজনীতি

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিএনপির কর্মসূচি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পিএম

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিএনপির কর্মসূচি

গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ করবে বিএনপি।

বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিএনপি বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ অনুষ্ঠিত করবে।

এতে আরও উল্লেখ করা হয়, র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। একইদিনে, দেশব্যাপী সব মহানগরে এই কর্মসূচি পালিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশের সকল নাগরিককে প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেটে বিএনপির র‌্যালি

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেটে বিএনপির র‌্যালি

মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ কাল

মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ কাল

৪৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

৪৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে তারেক রহমানের বার্তা

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে তারেক রহমানের বার্তা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন