রাজনীতি

ড. ইউনূসকে বই ও কলম উপহার দিলেন তারেক রহমান

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:১৭ পিএম

ড. ইউনূসকে বই ও কলম উপহার দিলেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠক শুরু হয়ে শেষ হয় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০)। বৈঠক শেষে তারেক রহমান হোটেল ত্যাগ করেন।

বৈঠকে ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তারেক রহমান। উপহারগুলোর ছবি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন।

উপহার হিসেবে দেওয়া বই দুটি হলো:

  1. ‘No One Is Too Small to Make a Difference’ – বিশ্বখ্যাত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের ইংরেজি ভাষায় প্রথম বই, যেখানে জাতিসংঘ, ব্রিটিশ পার্লামেন্ট ও অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে দেওয়া তাঁর বক্তব্যগুলো স্থান পেয়েছে।

  2. ‘Nature Matters: Vital Poems from the Global Majority’ – পরিবেশ ও প্রকৃতির ওপর ভিত্তি করে বিভিন্ন সংস্কৃতির কবিদের লেখা কবিতার একটি সংকলন।

বৈঠক ও উপহার নিয়ে রাজনৈতিক মহলে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকা উদ্ধার: পুলিশ

ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকা উদ্ধার: পুলিশ

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, স্থানীয়দের মিষ্টি বিতরণে আনন্দ

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, স্থানীয়দের মিষ্টি বিতরণে আনন্দ

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে যোগ দিলেন সাবেক এমপি

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে যোগ দিলেন সাবেক এমপি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন