আন্তর্জাতিক

খুতবায় ইস রাইল বিরোধী বক্তব্য, আল-আকসার ইমামের ওপর ৭ দিনের নিষেধাজ্ঞা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম

খুতবায় ইস রাইল বিরোধী বক্তব্য, আল-আকসার ইমামের ওপর ৭ দিনের নিষেধাজ্ঞা

জুমার খুতবায় গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের সমালোচনা করায় আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ সেলিমকে এক সপ্তাহের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এবং ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, শুক্রবার (১১ এপ্রিল) খুতবায় শেখ সেলিম গাজায় চলমান হামলা ও সাধারণ মানুষের উপর চালানো সহিংসতার কড়া নিন্দা জানান। খুতবার পর মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে একটি ফটকের সামনে আটক করে ইসরাইলি পুলিশ।

পরে পূর্ব জেরুজালেমের একটি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এরপর তাকে মুক্তি দেওয়া হলেও, আগামী ৭ দিন আল-আকসা চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শর্ত ভাঙলে তাকে পুনরায় গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আল-আকসা মসজিদের দেখভালকারী ইসলামিক এনডাওমেন্ট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

এর আগেও আল-আকসার আরেক প্রভাবশালী ইমাম, শেখ একরিমা সাবরিকে ইসরাইলি কর্তৃপক্ষ মসজিদে প্রবেশে নিষিদ্ধ করেছিল। তিনিও ইসরাইলি নীতির সমালোচনার কারণেই এমন ব্যবস্থার শিকার হন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে ভিসা নীতিতে কড়া শর্ত, অভিবাসী পরিবারে দুঃসংবাদ

যুক্তরাজ্যে ভিসা নীতিতে কড়া শর্ত, অভিবাসী পরিবারে দুঃসংবাদ

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গভীর রাতে গুলির শব্দ

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গভীর রাতে গুলির শব্দ

২০২০ সালের পর আগতদের জন্য স্থায়ী বসতির অপেক্ষা দ্বিগুণ হতে পারে

২০২০ সালের পর আগতদের জন্য স্থায়ী বসতির অপেক্ষা দ্বিগুণ হতে পারে

যুক্তরাজ্যের সেরা বাগান হিসেবে স্বীকৃতি পেল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বোটানিক গার্ডেন

যুক্তরাজ্যের সেরা বাগান হিসেবে স্বীকৃতি পেল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বোটানিক গার্ডেন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন