আন্তর্জাতিক

ইরানের বিক্ষোভে ‘নিজের মৃত্যুর খবর’ টিভিতে দেখে হতবাক ইসরাইলি তরুণী

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

ইরানের বিক্ষোভে ‘নিজের মৃত্যুর খবর’ টিভিতে দেখে হতবাক ইসরাইলি তরুণী

ইরানে চলমান বিক্ষোভে নিহত এক ভুক্তভোগী হিসেবে নিজের ছবি টেলিভিশনে সম্প্রচার হতে দেখে বিস্ময়ে হতবাক হয়েছেন নোয়া জিয়ন নামের এক ইসরাইলি তরুণী। ইসরাইলের একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ওই প্রতিবেদনে তাকে ভুলভাবে ইরানের এক বিক্ষোভকারী হিসেবে দেখানো হয়। ঘটনাটি ইরান পরিস্থিতি নিয়ে ইসরাইলি গণমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্যের একটি উদাহরণ হিসেবেই আলোচনায় এসেছে।

প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়, নোয়া জিয়ন কখনোই ইরানে যাননি। গত সোমবার (২৬ জানুয়ারি) নিজ বাসায় অবস্থানকালে তিনি ইসরাইলের চ্যানেল ১২ নিউজ চালু করেন। সেখানে ‘ইরানে বিক্ষোভে চার ইহুদি নিহত’ শিরোনামের প্রতিবেদনে নিজের ছবি দেখে তিনি চমকে ওঠেন।

প্রতিবেদনটিতে নোয়াকে ভুলভাবে ‘সানাজ জাভাহেরিয়ান’ নামে পরিচয় করানো হয় এবং দাবি করা হয়, তিনি ইরানের এক বিক্ষোভকারী ছিলেন, যাকে গ্রেপ্তারের পর ইরানি নিরাপত্তা বাহিনী পিটিয়ে হত্যা করেছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নোয়া বলেন,
“আমি কখনো কল্পনাও করিনি আমার জীবনে এমন কিছু ঘটবে। আমি তো আমার বাড়িতেই আছি!”

তিনি আরও বলেন,
“আমি জীবিত, বাড়িতে বসে আছি। আধা ঘণ্টার মধ্যেই প্রশিক্ষণে যাব। আমি জীবনে কখনোই ইরানে যাইনি।”

অনেকের মতে, ভিডিওটি ইরান পরিস্থিতি নিয়ে ইসরাইলি ভুয়া তথ্য প্রচারের হাস্যকর দিকই তুলে ধরেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত চ্যানেল ১২-এর পক্ষ থেকে কোনো প্রকাশ্য সংশোধনী বা ব্যাখ্যা দেওয়া হয়নি।

এরই মধ্যে নোয়ার এই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কেউ এটিকে ‘ইসরাইলি প্রোপাগান্ডা’র ব্যর্থতা হিসেবে দেখছেন, আবার কেউ একে গুরুতর সাংবাদিকতার ভুল বলে উল্লেখ করছেন। এক পোস্টে ব্যঙ্গ করে লেখা হয়,
“ইসরাইলি প্রোপাগান্ডা এতটাই কার্যকর যে তারা টিভিতেই নিজেদের নাগরিকদের মেরে ফেলে।”

সূত্র: প্রেস টিভি, আল জাজিরা

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

নববর্ষের দিন থেকে নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহীর মৃতদেহ উত্তর ইতালিতে উদ্ধার

নববর্ষের দিন থেকে নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহীর মৃতদেহ উত্তর ইতালিতে উদ্ধার

সৌদিতে হজ নিয়ে ভুয়া বিজ্ঞাপনে দুই প্রবাসী গ্রেফতার

সৌদিতে হজ নিয়ে ভুয়া বিজ্ঞাপনে দুই প্রবাসী গ্রেফতার

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি

অনেকেই ড্রাইভিং পরীক্ষায় হাজির হচ্ছেন না, বাতিল হচ্ছে শত শত টেস্ট

অনেকেই ড্রাইভিং পরীক্ষায় হাজির হচ্ছেন না, বাতিল হচ্ছে শত শত টেস্ট

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন