আন্তর্জাতিক

ইরানে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জন গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০২:৪৫ পিএম

ইরানে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জন গ্রেপ্তার

ইরানের খুজেস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২০ জুন) স্থানীয় প্রসিকিউটর অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা শত্রুপক্ষকে সহায়তা, গোপন তথ্য সংগ্রহ, সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানো এবং গুজব ছড়িয়ে জনমনে অস্থিরতা তৈরির মতো কার্যকলাপে জড়িত ছিলেন।

এই ঘটনা এমন সময় ঘটল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা চরমে। গত ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে।

ইসরায়েল দাবি করেছে, ইরানের মিসাইল হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে, ইরানি গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১,৩০০-র বেশি মানুষ আহত হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যের ব্রাইডহেড এস্টেটের একটি গ্রাম উচ্ছেদের মুখোমুখি

যুক্তরাজ্যের ব্রাইডহেড এস্টেটের একটি গ্রাম উচ্ছেদের মুখোমুখি

কুপারের পদক্ষেপে ‘নতুন উইন্ডরাশ’ আতঙ্ক

কুপারের পদক্ষেপে ‘নতুন উইন্ডরাশ’ আতঙ্ক

যুক্তরাজ্যে প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন ফোন চুরির শিকার: নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাজ্যে প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন ফোন চুরির শিকার: নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন