আন্তর্জাতিক

ইংল্যান্ডে ৩০ বছরের মধ্যে প্রথমবার নতুন জলাধার নির্মাণের অনুমোদন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৪:২৬ পিএম

ইংল্যান্ডে ৩০ বছরের মধ্যে প্রথমবার নতুন জলাধার নির্মাণের অনুমোদন

তীব্র পানি সংকট মোকাবিলায় ইংল্যান্ড সরকার পূর্ব অ্যাংলিয়া ও লিংকনশায়ারে দুটি নতুন জলাধার নির্মাণের অনুমোদন দিয়েছে, যা ১৯৯২ সালের পর প্রথম। এ প্রকল্পগুলোকে ‘জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ’ হিসেবে ঘোষণা করেছেন পরিবেশমন্ত্রী স্টিভ রিড।

জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং জলাধারের সীমিত সক্ষমতা দেশটিকে পানি সংকটের মুখে ফেলেছে। সরকার হুঁশিয়ারি দিয়েছে, শিগগিরই পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে খরা দেখা দিতে পারে।

সরকার জানিয়েছে, নতুন জলাধারগুলো ইংল্যান্ডের সবচেয়ে পানি-সংকটাপন্ন অঞ্চলের ৭.৫ লাখ বাড়িতে পানি সরবরাহে সহায়ক হবে।

অ্যাংলিয়ান ওয়াটার লিঙ্কনশায়ারে একটি জলাধার নির্মাণের পরিকল্পনা করছে, যা ২০৪০ সালের মধ্যে কার্যকর হবে। ফেনস এলাকায় আরেকটি জলাধার ২০৩৬ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এই দুটি জলাধার মিলিয়ে প্রতিদিন প্রায় ২৫৩ মিলিয়ন লিটার পানি সরবরাহ করবে ৭.৫ লাখ বাড়িতে।

জলাধারসংক্রান্ত আটকে থাকা প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নিতে সরকার পরিকল্পনা প্রক্রিয়া সহজ করছে বলে জানিয়েছেন পানিমন্ত্রী এমা হার্ডি। তিনি বলেন, “আমরা নির্মাতাদের পাশে আছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সরবরাহ নিশ্চিত করছি।”

এছাড়া ২০৫০ সালের মধ্যে আরও সাতটি জলাধার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেগুলো অক্সফোর্ডশায়ার, সাফোক, কেন্ট, সমারসেট, পূর্ব সাসেক্স, ওয়েস্ট মিডল্যান্ডসসহ বিভিন্ন এলাকায় হবে।

অফওয়াট প্রধান নির্বাহী ডেভিড ব্ল্যাক জানান, এটি কয়েক দশকের মধ্যে ইংল্যান্ডে বৃহত্তম জল অবকাঠামো উন্নয়ন কর্মসূচি, যা পানি সরবরাহ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে

যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে

২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ঠাট্টা ছিল: ট্রাম্প

২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ঠাট্টা ছিল: ট্রাম্প

ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু ১৮৪ জনের, উদ্ধার অভিযানে ব্যস্ত উদ্ধারকর্মীরা

ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু ১৮৪ জনের, উদ্ধার অভিযানে ব্যস্ত উদ্ধারকর্মীরা

যুক্তরাজ্যে ১০ বছরে বাড়ির দামে সবচেয়ে বড় পতন, বিক্রেতাদের চাপে বাজার

যুক্তরাজ্যে ১০ বছরে বাড়ির দামে সবচেয়ে বড় পতন, বিক্রেতাদের চাপে বাজার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন