আন্তর্জাতিক

তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আংশিক ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস, আপাতত বন্ধ ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম

তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আংশিক ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস, আপাতত বন্ধ ঘোষণা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি রোববার (১৬ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

হাকাবি জানান, “তেল আবিবে দূতাবাসের কাছাকাছি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো মার্কিন নাগরিক বা কর্মী আহত হননি।”

চলমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে জেরুজালেম ও তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট আপাতত বন্ধ রাখা হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, “ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বাসস্থানে বা আশেপাশে অবস্থান করতে বলা হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “বর্তমানে মার্কিন দূতাবাস ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার মতো অবস্থানে নেই এবং সরাসরি তাদের দেশত্যাগে সহায়তা প্রদানও সম্ভব নয়।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

চোরের দাপটে বিপর্যস্ত লন্ডন, দিনে দিনে বাড়ছে ফোন ছিনতাই

চোরের দাপটে বিপর্যস্ত লন্ডন, দিনে দিনে বাড়ছে ফোন ছিনতাই

দেশে ক্ষমতায় নিজ দল, যুক্তরাজ্যে বিপাকে হাজারো বাংলাদেশি আশ্রয়প্রার্থী

দেশে ক্ষমতায় নিজ দল, যুক্তরাজ্যে বিপাকে হাজারো বাংলাদেশি আশ্রয়প্রার্থী

পর্যটন প্রচারে কেরালার নতুন চমক: ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান

পর্যটন প্রচারে কেরালার নতুন চমক: ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে ইসরায়েলিরা রাতে ঘুমান মাটির নিচে

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে ইসরায়েলিরা রাতে ঘুমান মাটির নিচে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন