আন্তর্জাতিক

ভারতে নিপাহ ভাইরাসের বিস্তার, এশিয়ার বিমানবন্দরগুলোতে উচ্চ সতর্কতা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

ভারতে নিপাহ ভাইরাসের বিস্তার, এশিয়ার বিমানবন্দরগুলোতে উচ্চ সতর্কতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মারাত্মক নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গোটা অঞ্চলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং যাত্রীদের জন্য কঠোর স্ক্রিনিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খবর জানিয়েছে বিবিসি।

চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। এর পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সংস্পর্শে আসা অন্তত ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নিপাহ ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে এবং এটি অত্যন্ত প্রাণঘাতী। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ থেকে ৭০ শতাংশের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্তমানে এই ভাইরাসের বিরুদ্ধে কোনো কার্যকর টিকা বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই।

ভারতে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ার খবরে এশিয়ার বিভিন্ন দেশে সতর্কতা জোরদার করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের তিনটি প্রধান বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে আসা ফ্লাইটের যাত্রীদের অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং করা হচ্ছে।

এ ছাড়া ভারতের প্রতিবেশী দেশ নেপালও সতর্ক অবস্থানে রয়েছে। কাঠমান্ডু বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে আগত যাত্রীদের ওপর বাড়তি নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে ভারতের সঙ্গে সংযুক্ত স্থলবন্দরগুলোতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নিপাহ ভাইরাস সাধারণত শূকর ও বাদুর থেকে মানুষের শরীরে ছড়ায়। দূষিত খাবারের মাধ্যমে এবং কিছু ক্ষেত্রে মানুষ থেকে মানুষেও এই ভাইরাস সংক্রমিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যেসব রোগকে বৈশ্বিকভাবে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, নিপাহ ভাইরাস তার অন্যতম। সংস্থাটির মতে, এটি মহামারিতে রূপ নেওয়ার সম্ভাবনাও রাখে।

বিশেষজ্ঞদের মতে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে কখনো উপসর্গ দেখা দেয়, আবার কখনো কোনো লক্ষণ ছাড়াই সংক্রমণ ঘটতে পারে। প্রাথমিক উপসর্গ হিসেবে জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, বমি ও গলা ব্যথা দেখা যায়। কিছু রোগীর ক্ষেত্রে তন্দ্রাচ্ছন্নতা, চেতনায় পরিবর্তন এবং নিউমোনিয়াও হতে পারে।

রোগের অবস্থা গুরুতর হলে এনসেফালাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, যা মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে। ১৯৯৮ সালে মালয়েশিয়ায় প্রথম শূকর খামারিদের মধ্যে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায় এবং পরে তা সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়ে। যে গ্রামে প্রথম ভাইরাসটি শনাক্ত হয়েছিল, সেখান থেকেই এর নামকরণ করা হয় ‘নিপাহ’।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ

৯.৬ মিলিয়ন পাউন্ডে দরজা—but খুলেই না! লর্ডস ভবনে চরম সমালোচনা

৯.৬ মিলিয়ন পাউন্ডে দরজা—but খুলেই না! লর্ডস ভবনে চরম সমালোচনা

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা: মোদিকে ফোনে কী বললেন পুতিন?

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা: মোদিকে ফোনে কী বললেন পুতিন?

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন