আন্তর্জাতিক

ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু ১৮৪ জনের, উদ্ধার অভিযানে ব্যস্ত উদ্ধারকর্মীরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পিএম

ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু ১৮৪ জনের, উদ্ধার অভিযানে ব্যস্ত উদ্ধারকর্মীরা

ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু ১৮৪ জনের, উদ্ধার অভিযানে ব্যস্ত উদ্ধারকর্মীরা

ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবে ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। গত মঙ্গলবার (৮ এপ্রিল) ‘জেট সেট’ নামের নাইটক্লাবটির ছাদ ধসে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা যায়, এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। উদ্ধারকাজে অংশ নিয়েছেন চার শতাধিক উদ্ধারকর্মী। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার করতে ২৪ থেকে ৩৬ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট জানান, নিহতদের মধ্যে একজন পৌরসভার গভর্নরও রয়েছেন, যিনি হাসপাতালে নেয়ার পর মারা যান। দুর্ঘটনার সময় সেখানে লাইভ পারফর্ম করছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রুবি পেরেজ, যিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে ছাদ ধসের প্রকৃত কারণ উদঘাটনে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে

যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে

নাইজেরিয়ায় দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা

নাইজেরিয়ায় দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা

যুক্তরাজ্যে ১০ বছরে বাড়ির দামে সবচেয়ে বড় পতন, বিক্রেতাদের চাপে বাজার

যুক্তরাজ্যে ১০ বছরে বাড়ির দামে সবচেয়ে বড় পতন, বিক্রেতাদের চাপে বাজার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন