শিক্ষা

সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিন সম্পন্ন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৫:০৭ পিএম

সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিন সম্পন্ন

সারা দেশের মতো সিলেটেও শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এ বছরের এইচএসসি পরীক্ষার সূচনা হয়। পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এ সংখ্যা গত বছরের তুলনায় ৮১ হাজারেরও বেশি কম, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ৬৯ হাজার ৬৮৩ জন। অথচ ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় পাস করেছিলেন ৮৩ হাজার ১৩১ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রায় ১৩ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে পৌঁছাতে পারেননি—যা দেশের শিক্ষাব্যবস্থায় এক ধরনের সংকট নির্দেশ করে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিসংখ্যান সামাজিক, অর্থনৈতিক ও মানসিক বিভিন্ন চ্যালেঞ্জের প্রতিফলন।

এছাড়া, ২০২৪ সালের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ৪৮২ জন। ২০২৪ সালে সিলেট বোর্ডের অধীনে অংশ নিয়েছিলেন ৮৩ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী, যা ২০২৩ সালের ৮৩ হাজার ১২৩ জন পরীক্ষার্থীর কাছাকাছি।

চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছেন ২৭ হাজার ৮৬৮ জন এবং ছাত্রী ৪১ হাজার ৮১৫ জন। বিষয়ভিত্তিক হিসাবে বিজ্ঞান বিভাগে অংশ নিচ্ছেন ১২ হাজার ৯৬৮ জন, মানবিক বিভাগে ৪৭ হাজার ৫৪২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ হাজার ১৭১ জন পরীক্ষার্থী।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষা থেকে আরো

সিলেটে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে এমসি কলেজে কর্মবিরতি

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে এমসি কলেজে কর্মবিরতি

পশ্চিম জাফলং ইউনিয়নের নিকা-তালাক রেজিস্ট্রার অপসারণের দাবীতে মানববন্ধন

পশ্চিম জাফলং ইউনিয়নের নিকা-তালাক রেজিস্ট্রার অপসারণের দাবীতে মানববন্ধন

ওসমানী বিমানবন্দরে ভিড় না করার আহ্বান মহানগর ও জেলা বিএনপির

ওসমানী বিমানবন্দরে ভিড় না করার আহ্বান মহানগর ও জেলা বিএনপির

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন