সিলেট

এমসি কলেজে ধর্ষণ মামলার বিচার শুরু দ্রুতবিচার ট্রাইব্যুনালে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ মে ২০২৫, ০৪:৪৭ পিএম

এমসি কলেজে ধর্ষণ মামলার বিচার শুরু দ্রুতবিচার ট্রাইব্যুনালে

সিলেটের এমসি কলেজে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। মঙ্গলবার (আজ) সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক স্বপন কুমার সরকার আগামী ১৩ মে পরবর্তী দিন ধার্য করেন।

শুনানিতে মামলার সব আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলাটি আগে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরে ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে এবং উচ্চ আদালতের নির্দেশে এটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার সরকারি কৌঁসুলি আবুল হোসেন জানান, ‘প্রথম দিনের শুনানি সম্পন্ন হয়েছে। সাক্ষীদের হাজির করতে ট্রাইব্যুনাল আগামী ১৩ মে সমন জারি করেছে।’

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে ২০ বছর বয়সী এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় তরুণীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান চালিয়ে তিন দিনের মধ্যেই মূল অভিযুক্ত ছয়জনসহ সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তার করে। পরে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। এরপর ২০২১ সালের ৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

‘দুলাভাই’ স্লোগানে মুখরিত সিলেটের আলিয়া মাদরাসা মাঠ

‘দুলাভাই’ স্লোগানে মুখরিত সিলেটের আলিয়া মাদরাসা মাঠ

সিলেটে উদ্ধার হওয়া চোরাই ফোন মালিকদের ফেরত দিতে চায় পুলিশ

সিলেটে উদ্ধার হওয়া চোরাই ফোন মালিকদের ফেরত দিতে চায় পুলিশ

সিলেট বিভাগে ১১২৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

সিলেট বিভাগে ১১২৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

দেশে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে: ডা. তাসনিম জারা

দেশে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে: ডা. তাসনিম জারা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন