সিলেট

সিলেটের যেসব এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

সিলেটের যেসব এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমার মেরামত, বিতরণ লাইন সংস্কার এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের কারণে মঙ্গলবার (২৫ নভেম্বর) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন তেরোরতন পয়েন্ট, সি ব্লক, সি ব্লক মেইন রোড, ডি ব্লক মাছ বাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত কাজ সময়ের আগেই সম্পন্ন হলে সঙ্গে সঙ্গে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানানো হয়েছে।

গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে নির্বাহী প্রকৌশলী প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?

কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ওসমানী মেডিকেলে শয্যা সংকট, মেঝেতে চিকিৎসা—ঘুষ দিলে তবে মিলছে বেড!

ওসমানী মেডিকেলে শয্যা সংকট, মেঝেতে চিকিৎসা—ঘুষ দিলে তবে মিলছে বেড!

সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, প্রস্তুত ৫৮২টি আশ্রয়কেন্দ্র

সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, প্রস্তুত ৫৮২টি আশ্রয়কেন্দ্র

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন