সিলেট

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটক, যুবদল–ছাত্রদলের ১৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৫:১২ পিএম

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটক, যুবদল–ছাত্রদলের ১৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মোহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বিক্ষোভ করার ঘটনায় যুবদল ও ছাত্রদলের ১৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) রাত ১১টার দিকে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার প্রধান আসামি হলেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জাহিদ খান। দ্বিতীয় আসামি হিসেবে আছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। মামলায় অভিযোগ করা হয়েছে— অভিযুক্তরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে গাড়িবহর আটকে সরকারি কাজে বাধা ও জননিরাপত্তা বিঘ্নিত করেছেন।

গোয়াইনঘাট থানার তদন্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, “দুই উপদেষ্টার গাড়িবহর আটকিয়ে বিক্ষোভের ঘটনায় ৯ জনের নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঘটনাটি ঘটে শনিবার (১৪ জুন) বেলা ১১টার দিকে, জাফলং পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টারা ফেরার পথে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার পর দলীয় পদ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে। যুবদলের জাহিদ খানকে দল থেকে বহিষ্কার এবং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন শিশু কিশোরদের মাঝে অত্যন্ত জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন শিশু কিশোরদের মাঝে অত্যন্ত জনপ্রিয়

কুশিয়ারা প্রকল্পে বিএসএফের বাধা, সিলেটের কৃষি খাতে ক্ষতি

কুশিয়ারা প্রকল্পে বিএসএফের বাধা, সিলেটের কৃষি খাতে ক্ষতি

হক সুপার মার্কেটসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড

হক সুপার মার্কেটসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড

“ম্যাগনিফিসেন্ট ওয়েডিং কার্নিভাল” সফলে সিলেটে সমন্বয় সভা

“ম্যাগনিফিসেন্ট ওয়েডিং কার্নিভাল” সফলে সিলেটে সমন্বয় সভা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন