সিলেট

পাথর ক্রাশার মালিক-শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২ জুলাই ২০২৫, ০৫:২১ পিএম

পাথর ক্রাশার মালিক-শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ২ জুলাই বুধবার সকাল ১১টায় পাথর ক্রাশার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

সভায় বিএনপি জেলার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং মালিক ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।

মতবিনিময় সভায় পাথর ক্রাশার খাতে চলমান সংকট, অর্থনৈতিক ক্ষতি এবং শ্রমিকদের ভোগান্তি বিষয়ক সমস্যাগুলো তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা দ্রুত কার্যকর সমাধানের জন্য আবেদন জানান।

জেলা প্রশাসক সকল পক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যার সমাধানে আন্তরিক উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনকে পুশ-ইন

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনকে পুশ-ইন

সিলেটে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাফলংয়ে অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

জাফলংয়ে অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

সিলেট থেকে স্পেন গেল ৬০ টন পণ্য, এটি ১১তম কার্গো ফ্লাইট

সিলেট থেকে স্পেন গেল ৬০ টন পণ্য, এটি ১১তম কার্গো ফ্লাইট

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন