সিলেট

সেল্টার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৪:৩৬ পিএম

সেল্টার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

সেল্টার নবনির্বাচিত কার্যনির্বাহী
কমিটির অভিষেক অনুষ্ঠিত

সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনের (সেল্টার) ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর হোটেল ক্রাউন পার্কে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খালেদ চৌধুরী নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।
নবনির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি সুলতান আহমদ, সিনিয়র সহ-সভাপতি শওকত এমরান, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান টিটু, সাধারণ সম্পাদক মইন উদ্দিন, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ ও কামরুল হক জুয়েল, কোষাধ্যক্ষ রায়হান হোসেন খান।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাসান আহমদ খান, অফিস সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য বিষয়ক সম্পাদক সৈয়দ সুজন আহমদ, আইসিটি, মিডিয়া ও প্রচার সম্পাদক মোশারফ হোসেন, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক স্বপ্নীল আরাবি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ সুলতান এবং হসপিটালিটি সম্পাদক জহিরুল ইসলাম রুবেল।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট খালেদ চৌধুরী, আব্দুল কাদির সুমন, বিলাল আহমদ, জামিল আহমদ, এমদাদুল হক ও আলী হায়দার বিপ্লব। উপদেষ্টা পরিষদে রয়েছেন ফেরদৌস আলম, মো. আতিকুর রেজা চৌধুরী, মো. জাকির আলী এবং মাহবুবুল হক লস্কর।
নবনির্বাচিত সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইন উদ্দিন ও যুগ্ম সম্পাদক কামরুল হক জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, “আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও স্কলারশিপের জন্য আইইএলটিএস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমনওয়েলথ স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আইইএলটিএস আমার জন্য ছিল এক বড় মাইলফলক।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আলম, ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যান্ড এক্সামস বিভাগের অ্যাকাউন্ট ম্যানেজার মো. বদরুদ্দোজা, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান প্রণব কান্তি দেব, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সৈয়দ নাকিব সাদি এবং ব্রিটিশ কাউন্সিলের বিজনেস পারসুট অফিসার মুহিবুর রহমান।
নবনির্বাচিত সভাপতি সুলতান আহমদ বলেন, “সেল্টার শুধু একটি সংগঠন নয়, এটি সিলেটে ইংরেজি শিক্ষার মানোন্নয়নে একটি যৌথ উদ্যোগ। প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করে আমরা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন সাধন করবো।”
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল অর্কিড অ্যাসোসিয়েট।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটে মসজিদ পরিষ্কারের শর্তে জামিন পেলেন সাদ্দাম হোসেন

সিলেটে মসজিদ পরিষ্কারের শর্তে জামিন পেলেন সাদ্দাম হোসেন

সিলেটে রিকশা ও সিএনজির ভাড়া নৈরাজ্য নিয়ন্ত্রণে নামছে পুলিশ

সিলেটে রিকশা ও সিএনজির ভাড়া নৈরাজ্য নিয়ন্ত্রণে নামছে পুলিশ

শনিবার সিলেটের বড় এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

শনিবার সিলেটের বড় এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন