সিলেট

সিলেটে সাড়ে ৯টার পরও খোলা থাকবে যেসব দোকান

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম

সিলেটে সাড়ে ৯টার পরও খোলা থাকবে যেসব দোকান

সিলেট মহানগরে দোকানপাট খোলার সময়সূচিতে সংশোধন এনেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সংশোধিত এই সময়সূচি অনুযায়ী, নির্দিষ্ট কিছু ব্যবসা প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার পরও খোলা রাখা যাবে। নতুন নির্দেশনা আগামী ২২ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১ ডিসেম্বর জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে এ নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিক সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যে বন্ধ করতে হবে।

এদিকে পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারসংলগ্ন এলাকার স্যুভেনির শপগুলোর জন্য বিশেষ ছাড় দিয়ে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়সূচি যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

ফ্যাকড-ক্যাব সিলেট জোনের উদ্যোগে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা প্রদান

ফ্যাকড-ক্যাব সিলেট জোনের উদ্যোগে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা প্রদান

সাবেক সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

পাঠানটুলায় রহস্যজনক অগ্নিকাণ্ডে ৭টি গাড়ি পুড়ে ছাই

পাঠানটুলায় রহস্যজনক অগ্নিকাণ্ডে ৭টি গাড়ি পুড়ে ছাই

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম পবিত্র ওরস আজ থেকে শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম পবিত্র ওরস আজ থেকে শুরু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন