সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৫:৩৯ পিএম

সিলেটে ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত

আরও কয়েকদিন থাকতে পারে বৃষ্টির প্রবণতা

সিলেটে গত ২৪ ঘণ্টায় (বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত) ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, এটি ‘অতিভারী বৃষ্টিপাত’-এর আওতাভুক্ত এবং এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজীব আহমদ জানিয়েছেন, ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে সিলেটে বরাবরই বৃষ্টির প্রবণতা বেশি। “বর্তমানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা, সুনামগঞ্জ সিলেট অঞ্চলের ওপর ঘন মেঘ রয়েছে, যা আরও বিস্তৃত হতে পারে,” বলেন তিনি।

তিনি আরও জানান, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া আশপাশের জেলাগুলোতেও বজ্রপাত দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টি হতে পারে।

তবে এই ধরনের বৃষ্টিকে অঞ্চলটির জন্য স্বাভাবিক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এর আগে ২০২২ সালে সিলেটে একদিনে সর্বোচ্চ ২৫৬ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটে এনসিপির কমিটি গঠনের পরদিনই তিন নেতার পদত্যাগ

সিলেটে এনসিপির কমিটি গঠনের পরদিনই তিন নেতার পদত্যাগ

চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

মন্ত্রিসভায় সিলেট বিভাগের সম্ভাব্যদের মধ্যে আলোচনায় সাত জন

মন্ত্রিসভায় সিলেট বিভাগের সম্ভাব্যদের মধ্যে আলোচনায় সাত জন

সিলেটে ফুটপাত দখল করে শোরুম, ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান

সিলেটে ফুটপাত দখল করে শোরুম, ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন