ঢাকা

পুলিশের সামনেই ছাত্রলীগ–যুবলীগের মিছিল, দায়ে এসআই ক্লোজড

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

পুলিশের সামনেই ছাত্রলীগ–যুবলীগের মিছিল, দায়ে এসআই ক্লোজড

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল বের হওয়ায় দায়িত্বরত এসআই মো. কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। এছাড়া তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় হঠাৎ করেই এই মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে—পুলিশের উপস্থিতিতেই মিছিলটি বের হয়।

আটক ব্যক্তিরা হলেন মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ (৩৫) এবং মন্টু ভুঁইয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমামগঞ্জ বাজার এলাকায় সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন।

পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। মিছিলের সময় উপস্থিত থাকলেও কাউকে আটক করতে ব্যর্থ হওয়ায় এসআই কামরুজ্জামানকে ক্লোজড করে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামীর বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামীর বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

ঢাবিতে ভবঘুরে উচ্ছেদ অভিযান: ভিডিও ভাইরাল, বিতর্ক তর্কে উত্তাপ

ঢাবিতে ভবঘুরে উচ্ছেদ অভিযান: ভিডিও ভাইরাল, বিতর্ক তর্কে উত্তাপ

ক্লাসে বসাকে কেন্দ্র করে বিরোধ; নবম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে আহত ৫

ক্লাসে বসাকে কেন্দ্র করে বিরোধ; নবম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে আহত ৫

১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড : ডিএমপি

১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড : ডিএমপি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন