ঢাকা

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, জীবিত উদ্ধার ১১

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, জীবিত উদ্ধার ১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি প্লট থেকে এসব ঘোড়া উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল অসাধু ব্যবসায়ী জবাইয়ের উদ্দেশ্যে সেখানে প্রায় ২০টি ঘোড়া নিয়ে আসে। এর মধ্যে ৯টি ইতোমধ্যে জবাই করা হয়েছিল। ভোরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

অভিযানের সময় ১১টি জীবিত ঘোড়া এবং জবাই করা ৯টি ঘোড়া উদ্ধার করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, এসব ঘোড়া রাতের আঁধারে জবাই করে গরুর মাংস বলে কম দামে বিভিন্ন দোকানে বিক্রি করা হতো, যা অজান্তেই ক্রয় করে খাচ্ছিলেন সাধারণ মানুষ।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

‘তুই’ বলাকে কেন্দ্র করে সংঘর্ষ

‘তুই’ বলাকে কেন্দ্র করে সংঘর্ষ

ফরিদপুর টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি, হেলপার নিখোঁজ

ফরিদপুর টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি, হেলপার নিখোঁজ

কোরবানির বর্জ্য অপসারণে বাপার ৮ দফা দাবি

কোরবানির বর্জ্য অপসারণে বাপার ৮ দফা দাবি

স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন যুবক

স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন যুবক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন