ঢাকা

কলেজছাত্রকে কুপিয়ে আইফোন ও টাকা ছিনতাই

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম

কলেজছাত্রকে কুপিয়ে আইফোন ও টাকা ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করে আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আহত কলেজছাত্রের নাম আবাবিল আদিত্য আল ইসলাম (২২)। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং বর্তমানে ঢাকায় থেকে আইইএলটিএস কোর্স করছিলেন।

আদিত্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। তার প্রতিবেশী আলিফ হোসেন রোহান জানান, “ওষুধ কিনতে বের হয়ে শনির আখড়ার আন্ডারপাস দিয়ে যাওয়ার সময় প্রথমে দুই কিশোর তার পথরোধ করে। এরপর আরও তিনজন এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে।”

দুর্বৃত্তরা আদিত্যর আইফোন ১৬ প্রো, স্যামসাং এস২০ আলট্রা ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত অবস্থায় যুবককে হাসপাতালে আনা হয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

রাতে বাসর, সকালে আখক্ষেতে মিলল বরের ঝুলন্ত মরদেহ

রাতে বাসর, সকালে আখক্ষেতে মিলল বরের ঝুলন্ত মরদেহ

নগর ভবনে ‘ইশরাক ইশরাক’ স্লোগানে উত্তাল, টানা ২০ দিন বন্ধ নাগরিক সেবা

নগর ভবনে ‘ইশরাক ইশরাক’ স্লোগানে উত্তাল, টানা ২০ দিন বন্ধ নাগরিক সেবা

ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা

ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা

ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী পলাতক

ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী পলাতক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন