ঢাকা

ভাইয়ের বিয়েতে যেতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম

ভাইয়ের বিয়েতে যেতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

জামালপুর সরিষাবাড়ীতে ভাইয়ের বিয়েতে যেতে না পেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নার্জিনা বেগম।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওয়ার্ডের মেম্বার জোরন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মেম্বার জোরন আলী জানান, নার্জিনা বেগম (৪০) চর সরিষাবাড়ী নয়াপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দীনের মেয়ে। প্রায় ৩০ বছর আগে তার বিয়ে হয়। সেখানে দুই বছর সংসার করার পর মানসিক সমস্যা দেখা দিলে তিনি বাবার বাড়ি ফিরে আসেন এবং সেখানেই থাকতেন। তার কোনো সন্তানাদি নেই।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, সম্ভবত শুক্রবার তার ছোট ভাই আলী আকবরের বিয়ে ছিল। বিয়েতে যেতে না পারায় অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল সম্পন্ন করে লাশ মর্গে পাঠানোর চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

বৈদ্যুতিক তারে কাপড় পড়ায় মেট্রোরেল চলাচল ব্যাহত

বৈদ্যুতিক তারে কাপড় পড়ায় মেট্রোরেল চলাচল ব্যাহত

জাকসুতে নির্বাচনের দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তারা মৃত্যু

জাকসুতে নির্বাচনের দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তারা মৃত্যু

গণপরিবহনে তৃতীয় লিঙ্গের চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রীরা, নিরাপত্তাহীনতায় ভোগান্তি

গণপরিবহনে তৃতীয় লিঙ্গের চাঁদাবাজিতে অতিষ্ঠ যাত্রীরা, নিরাপত্তাহীনতায় ভোগান্তি

কোরবানির বর্জ্য অপসারণে বাপার ৮ দফা দাবি

কোরবানির বর্জ্য অপসারণে বাপার ৮ দফা দাবি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন