ঢাকা

বরযাত্রীবাহী নৌকার ধাক্কায় নৌকাবাইচের নৌকা ডুবে নিহত ২

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৫, ০৩:৫৫ পিএম

বরযাত্রীবাহী নৌকার ধাক্কায় নৌকাবাইচের নৌকা ডুবে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বরযাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে নৌকাবাইচের একটি পানসী নৌকার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৮টার দিকে বড় পাঙ্গাসী ইউনিয়নের চলনবিল এলাকায়।

নিহতরা হলেন—চাকসা গ্রামের রহিচ উদ্দিন (৪৩) ও নরসিংহপাড়া গ্রামের নুরুল ইসলাম (৩৭)। আহতদের মধ্যে শাহদত হোসেন ও আব্দুল আলীমকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মায়ের দোয়া এক্সপ্রেস’ নামের একটি পানসী নৌকা চলনবিলে মহড়া দিচ্ছিল, সে সময়ই বরযাত্রীবাহী নৌকাটি এসে ধাক্কা দেয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়। বিয়ের নৌকাটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

গভীর রাতে নিখোঁজ থাকা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এবং পলাতক বরযাত্রীর নৌকাটিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

প্রিয় কুকুর ‘কালু’ হারিয়ে মাইকিং, কিশোরগঞ্জ শহরে ব্যতিক্রম দৃশ্য

প্রিয় কুকুর ‘কালু’ হারিয়ে মাইকিং, কিশোরগঞ্জ শহরে ব্যতিক্রম দৃশ্য

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি, এলাকায় উত্তেজনা

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি, এলাকায় উত্তেজনা

দেয়াল ভেঙে লিফটে আটকে পড়া বরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

দেয়াল ভেঙে লিফটে আটকে পড়া বরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

সর্ব মিত্র চাকমার ফেসবুক আইডি হ্যাক

সর্ব মিত্র চাকমার ফেসবুক আইডি হ্যাক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন