জাতীয়

ভোরে পরিচ্ছন্নতা অভিযানে জামায়াত আমির

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

ভোরে পরিচ্ছন্নতা অভিযানে জামায়াত আমির

ফজরের নামাজের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের মনিপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, ফজরের পর ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন জামায়াত আমির। তিনি নিজে ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করেন এবং সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিনে করে আবর্জনা সংগ্রহ করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট এ কার্যক্রমে অংশ নেন তিনি।

ভিডিওতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও ঝাড়ু হাতে দেখা গেছে।

কর্মসূচির সময় ডা. শফিকুর রহমান বলেন, “রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। একটি পরিচ্ছন্ন দেশ গড়াই আমাদের লক্ষ্য। প্রত্যেকে নিজের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিচ্ছন্ন হবে। আমি এ কাজ শুরু করলাম। ঢাকায় অবস্থান করলে প্রতিদিন এখানে এসে রাস্তা পরিষ্কার করবো। আর ঢাকার বাইরে গেলেও সহকর্মীদের নিয়ে একই উদ্যোগ নেবো।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপির সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা জুলাইয়ের প্রতি অসম্মান। জুলাই না এলে যেমন তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, তেমনি আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

চিন্ময় দাসের জামিন মঞ্জুর, হাইকোর্টের রায়

চিন্ময় দাসের জামিন মঞ্জুর, হাইকোর্টের রায়

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

যুক্তরাজ্য থেকে আসছে তিনটি এলএনজি কার্গো, ব্যয় ১,৪৪২ কোটি টাকা

যুক্তরাজ্য থেকে আসছে তিনটি এলএনজি কার্গো, ব্যয় ১,৪৪২ কোটি টাকা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন