ঢাকা

প্রিয় কুকুর ‘কালু’ হারিয়ে মাইকিং, কিশোরগঞ্জ শহরে ব্যতিক্রম দৃশ্য

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম

প্রিয় কুকুর ‘কালু’ হারিয়ে মাইকিং, কিশোরগঞ্জ শহরে ব্যতিক্রম দৃশ্য

কিশোরগঞ্জ শহরে গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে এক করুণ আহ্বান—একটি কুকুর হারিয়ে গেছে। গায়ের রঙ কালো, গলায় সাদা পশমের বৃত্ত, গলায় ছিল একটি বেল্ট। কোনো হৃদয়বান ব্যক্তি দেখে থাকলে অনুরোধ করা হচ্ছে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় যোগাযোগ করতে।

এই কুকুরের নাম ‘কালু’। সাধারণ কুকুর হলেও মালিকের কাছে সে শুধু একটি পোষ্য নয়, বরং পরিবারের একজন সদস্য। জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকূল কান্তি তরফদার গত চার বছর ধরে নিজের সন্তানের মতো কালুকে লালন-পালন করে আসছেন। তার ভালোবাসা ও সম্পর্কের গভীরতা এমন যে, প্রিয় কুকুর নিখোঁজ হওয়ার পর শহরজুড়ে মাইকিং করছেন, থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি জানান, গত শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে হঠাৎ নিখোঁজ হয় কালু। প্রতিদিনের মতো ওইদিনও তিনি কালুকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কালুকে আর খুঁজে পাননি।

অনুকূল কান্তি তরফদার বলেন, “কালু শুধু কুকুর নয়, আমার পরিবারেরই একজন। ওর সঙ্গে আমার প্রতিদিনের সঙ্গ ছিল, হাঁটাহাঁটি, খাওয়াদাওয়া, আদর-স্নেহ—সব কিছুতেই। এখন ও নেই, পরিবারে যেন শূন্যতা নেমে এসেছে।”

তিনি আরও জানান, কালু খুবই শান্ত স্বভাবের এবং মানুষকে সহজেই বিশ্বাস করে। হয়তো সে পথ হারিয়ে ফেলেছে, কিংবা কারও আশ্রয়ে আছে। তাই সবার প্রতি তার অনুরোধ—যদি কেউ কালুকে দেখে থাকেন, দয়া করে জানিয়ে দিন।

এদিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, কুকুর নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে আরো

সিলেটে ৩৪ প্রার্থীর মধ্যে ২৫ জনই অন্যের টাকায় নির্বাচন করছেন

সিলেটে ৩৪ প্রার্থীর মধ্যে ২৫ জনই অন্যের টাকায় নির্বাচন করছেন

আসামে সংঘর্ষে জড়িত: ৫ বাংলাদেশি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আসামে সংঘর্ষে জড়িত: ৫ বাংলাদেশি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে

আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে

সেতু তৈরি হয়েছে, কিন্তু রাস্তা নেই—বিকল্প কাজে ব্যবহার করছেন কৃষকরা

সেতু তৈরি হয়েছে, কিন্তু রাস্তা নেই—বিকল্প কাজে ব্যবহার করছেন কৃষকরা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন