সিলেট

সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, দুই যুবক গ্রেফতার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, দুই যুবক গ্রেফতার

সিলেটের কোম্পানিগঞ্জে মঙ্গলবার ভোরে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চেকপোস্ট বসিয়ে নোবাগি এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন: বাজিতপুর থানার চদ্রগ্রাম এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে ঢাকার মুগদা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা রাকিবুল ইসলাম রুবেল,  মানিকগঞ্জের হরিরামপুর থানার হালিয়াঘাট এলাকার মৃত খোকন মোল্লার ছেলে ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইল কাঠেরপুল এলাকার বাসিন্দা সাগর মোল্লা (৩৪)।

পুলিশ জানিয়েছে, ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৌঁছে দিতে একটি মাইক্রোবাসে ১২২৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ নিয়ে যাওয়া হচ্ছিল। সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাস বোঝাই করে রওনা দেয় দুই যুবক। গোপন সংবাদ পাওয়ায় পুলিশ তাদের ধরে ফেলে।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভোর রাতে গাড়িটিকে সিগনাল দিলে চালক পালানোর চেষ্টা করেন। গাড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ দেখে পুলিশ প্রথমে অবাক হলেও পরে চালক মদের গন্তব্য ঢাকার যাত্রাবাড়ী এলাকায় জানায়।

ওসি শফিকুল ইসলাম আরও জানিয়েছেন, আটক মদের আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকার বেশি হতে পারে। চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশ চেষ্টা চালাচ্ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

এমসি কলেজে ধর্ষণ মামলার বিচার শুরু দ্রুতবিচার ট্রাইব্যুনালে

এমসি কলেজে ধর্ষণ মামলার বিচার শুরু দ্রুতবিচার ট্রাইব্যুনালে

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটক, যুবদল–ছাত্রদলের ১৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটক, যুবদল–ছাত্রদলের ১৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কদমতলীতে জুয়ার বোর্ড ও হোটেলে এসএমপির অভিযান

কদমতলীতে জুয়ার বোর্ড ও হোটেলে এসএমপির অভিযান

তারেক রহমানের সিলেট সফরসূচি প্রকাশ

তারেক রহমানের সিলেট সফরসূচি প্রকাশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন