রাজনীতি

৫ আগস্ট স্পিকারসহ ১২ জন ‘সংসদে লুকিয়ে ছিলেন’

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম

৫ আগস্ট স্পিকারসহ ১২ জন ‘সংসদে লুকিয়ে ছিলেন’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে লুকিয়ে ছিলেন।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলকের আইনজীবী এসব তথ্য দেন।
শুনানিতে পলক বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।
এদিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করা হয়। এরপর থেকে তাকে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিক মামলাতে একাধিকবার রিমান্ডে নেয়া হয় তাকে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে কাজ করার অনুমতি দেওয়া উচিত

আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে কাজ করার অনুমতি দেওয়া উচিত

মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম কয়েছ গ্রেফতার

আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম কয়েছ গ্রেফতার

ইলিয়াছ আলীর মত দেশ প্রেম জাগ্রত করতে হবে: ছাত্রদল

ইলিয়াছ আলীর মত দেশ প্রেম জাগ্রত করতে হবে: ছাত্রদল

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন