জাতীয়

নতুন নির্দেশনা দিল শাহজালাল বিমানবন্দর

Icon

ঢাকা প্রতিনিধি

প্রকাশ: ১১ অগাস্ট ২০২৫, ০৫:৩২ পিএম

নতুন নির্দেশনা দিল শাহজালাল বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বজনদের চলাচল নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (১০ আগস্ট) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

বেবিচকের মুখপাত্র ও সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার মাহমুদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগত ও বিদায়ী যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি বিমানবন্দরের নির্দিষ্ট এলাকায়—ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে—প্রবেশ করতে পারবেন। তবে এই নিয়ম টার্মিনালের অভ্যন্তরের জন্য প্রযোজ্য নয়।

এছাড়া, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে স্বজনদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে। যাত্রীবাহী যানবাহনগুলোকে বিমানবন্দরের আগমন ও বহির্গমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান না করারও অনুরোধ করা হয়েছে।

পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় নির্দেশনায় আরও বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনে প্রাসঙ্গিক সহযোগিতা করতে হবে।

এর আগে গত ২৭ জুলাই একই ধরনের একটি নির্দেশনা দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ, যেখানে যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী প্রবেশের সীমা নির্ধারণ করা হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

৩২ নম্বরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ

৩২ নম্বরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি জারি

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি জারি

গানম্যান ও নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জামায়াতের আমিরের

গানম্যান ও নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জামায়াতের আমিরের

পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন