জাতীয়

চট্টগ্রামে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ মে ২০২৫, ০৪:৫৭ পিএম

চট্টগ্রামে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

চট্টগ্রামের চান্দগাঁও র‍্যাব কার্যালয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে তাঁর মরদেহ নিজ কার্যালয় থেকে উদ্ধার করা হয়। একইসঙ্গে ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে।

চিরকুটে লেখা ছিল: “আমার মৃত্যুর জন্য মা বা স্ত্রী কেউ দায়ী নন, আমি নিজেই দায়ী। কাউকে সুখ দিতে পারলাম না। স্ত্রী যেন সব স্বর্ণ নিয়ে যায়, মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে সব কিছু মায়ের জন্য। দিদি যেন সব কো-অর্ডিনেট করে।”

পলাশ সাহা ছিলেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এবং বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা। র‍্যাব সূত্র জানায়, তিনি পারিবারিক সমস্যায় ভুগছিলেন এবং সহকর্মীরা অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় নিজ অফিসেই আত্মহত্যা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) কর্তব্যরত চিকিৎসক জানান, দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে, শতভাগ অনলাইনে

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে, শতভাগ অনলাইনে

ব্যাংকে টাকা নেই, টাকার তোলার ভোগান্তিতে গ্রাহকরা

ব্যাংকে টাকা নেই, টাকার তোলার ভোগান্তিতে গ্রাহকরা

বাংলাদেশের দারিদ্র্য নিয়ে উদ্বেগজনক বার্তা দিল বিশ্বব্যাংক

বাংলাদেশের দারিদ্র্য নিয়ে উদ্বেগজনক বার্তা দিল বিশ্বব্যাংক

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও সুবিধা কী?

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও সুবিধা কী?

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন