প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৫:৩৩ পিএম

শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মামলা করা ইংলিশ মিডিয়াম শিক্ষার্থী মেহরীন আহমেদ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। মেয়ের নিরাপত্তা ও সুস্থ জীবনযাপনের অনুরোধ জানিয়ে তার বাবা-মা আদালতে এবং সংবাদমাধ্যমে আবেদন জানিয়েছেন।
১৫ জুলাই ঢাকার আদালত চত্বরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মেহরীনের আইনজীবী ইশফাকুর রহমান গালীব জানান, মেহরীনের মা তার কাছে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে মামলা প্রকাশ্যে আসার পর থেকে মেহরীন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
আইনজীবী জানান, মেহরীন এখনো বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে থাকেন, একসঙ্গে খাওয়াদাওয়া করেন, এক গাড়িতে চলেন; কিন্তু দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কথা হয় না, শুধুমাত্র মেসেজে যোগাযোগ হয়। তারা একসঙ্গে কাউন্সেলিংয়ের ইচ্ছাও প্রকাশ করেছেন।
মেহরীনের বাবা-মা মনে করেন, পারিবারিক দূরত্ব ও একাকীত্ব থেকেই মেহরীন আদালতের দ্বারস্থ হয়েছেন। তারা চান, মেয়ে যেন সুস্থ থাকেন এবং আদালতের দেওয়া সুরক্ষা আদেশের মাধ্যমে তার মানসিক ভারসাম্য ফিরে আসুক।
আইনজীবী আরও বলেন, মেহরীন শুধু শিক্ষার্থী নন, নিজেও একজন ইংরেজি শিক্ষক। তিনি প্রায় ২৫ জন শিক্ষার্থীকে পড়ান, যার মধ্যে একজন বিদেশি রাষ্ট্রদূতের মেয়েও রয়েছে।
এর আগে, ২২ জুন বাবা-মায়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সুরক্ষা চেয়ে আদালতে মামলা করেন মেহরীন। মামলার শুনানিতে তিনি বলেন, “আমি বাবা-মায়ের পুতুল নই। আমি সুরক্ষা চাই।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























