জাতীয়

১০ দিনের ঈদের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০২:৪৬ পিএম

১০ দিনের ঈদের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত

ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে আগামী রোববার (১৫ জুন) থেকে দেশের সব অফিস-আদালত পুনরায় খুলছে। এ উপলক্ষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন ছুটিতে থাকা মানুষ। শনিবার (১৪ জুন) রাজধানীর বাস, রেল ও লঞ্চ টার্মিনালগুলোতে ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

চলতি বছর ঈদুল আজহা উদযাপিত হয় ৭ জুন। ঈদ উপলক্ষে ৫ জুন থেকে শুরু হয় ছুটি, যা চলেছে ১৪ জুন পর্যন্ত। মোট ১০ দিনের এ ছুটির সিদ্ধান্ত হয় ৬ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে। পরদিন ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে সরকারি কর্মদিবস ক্ষতিপূরণ হিসেবে ১৭ মে ও ২৪ মে (দুটি শনিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ছুটির আওতায় ছিল সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ডাক, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট সংস্থা ও কর্মীরা ছুটির বাইরে ছিলেন।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে এবং আদালতের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট।

দীর্ঘ এ ছুটির পর স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসবে রোববার থেকে। কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগ দেওয়ার মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রমও পুরোদমে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

সুনামগঞ্জের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার

সুনামগঞ্জের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার

বাংলাদেশকে বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন

বাংলাদেশকে বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন

ফের আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা

ফের আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা

আসামে সংঘর্ষে জড়িত: ৫ বাংলাদেশি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আসামে সংঘর্ষে জড়িত: ৫ বাংলাদেশি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন