জাতীয়

আ.লীগ রাজনীতি করতে পারবে না: সারজিস

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২ মে ২০২৫, ১০:১৫ পিএম

আ.লীগ রাজনীতি করতে পারবে না: সারজিস

আ.লীগ রাজনীতি করতে পারবে না: সারজিস

আওয়ামী লীগ খুনিদের দল মন্তব্য করে দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।শুক্রবার (২ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।সারজিস আলম বলেন, আওয়ামী লীগ পিলখানা, শাপলা চত্বর, জুলাই গণহত্যা ঘটিয়েছে। আওয়ামী লীগ খুনিদের দল। খুনিরা রাজনীতি করতে পারবে না। খুনি হাসিনার ফাঁসি চাই।জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ৯ মাস আগে শহীদ মিনারের মতো আজও ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছেন।এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, অন্তর্বর্তী সরকারে কাছে দুটি বিষয় চেয়েছি। বিচার আর সংস্কার। এ দুটো ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। শহিদ পরিবারগুলো বলছে, বিচার আর সংস্কার ছাড়া মাঠ ছাড়া যাবে না। আমরাও জুলাইয়ের মতো মাঠে থাকবো। আওয়ামী লীগের মিছিল প্রতিহত করার আহ্বান জানান তিনি।ডা. তাসনিম জারা বলেন, রক্তের দাগ এখনও শুকায়নি, বিচার পাওয়া যায়নি। আর কত গুম, খুন করলে নিবন্ধন বাতিল করা হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

কারাগারে আ.লীগের ৩ এমপির সঙ্গে ধর্ম উপদেষ্টার ছবি: অত:পর ব্যাখ্যা

কারাগারে আ.লীগের ৩ এমপির সঙ্গে ধর্ম উপদেষ্টার ছবি: অত:পর ব্যাখ্যা

ফের স্ত্রীর ফেসবুক পোস্টে আলোচনায় ইসলামী বক্তা আবু ত্বহা আদনান

ফের স্ত্রীর ফেসবুক পোস্টে আলোচনায় ইসলামী বক্তা আবু ত্বহা আদনান

ইউনেস্কোর স্বীকৃতি পেল বাংলাদেশের ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

ইউনেস্কোর স্বীকৃতি পেল বাংলাদেশের ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে, শতভাগ অনলাইনে

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে, শতভাগ অনলাইনে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন