জাতীয়

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৮ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আগামী সোমবার (৯ জুন) যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তাকে সম্মানজনক ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হবে।

গত ৪ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, এটি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর ইউরোপের কোনো দেশে প্রথম সফর। যুক্তরাজ্য আমাদের দ্বিতীয় সর্বোচ্চ বাণিজ্যিক অংশীদার এবং রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। এ সফরের মাধ্যমে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক ইতিবাচক ভাবমূর্তি আরও জোরদার হবে।

সফরের সময় ড. ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই সফরের অন্যতম উদ্দেশ্য হবে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান, ব্রেক্সিট পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বিশেষ করে জিএসপি সুবিধা অব্যাহত রাখা ও বাণিজ্যে বিশেষ ছাড়ের বিষয়টি গুরুত্ব পাবে আলোচনায়।

প্রধান উপদেষ্টার এই সফর ১০ জুন থেকে ১৩ জুন পর্যন্ত চলবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলা, আহত ৬

উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলা, আহত ৬

ঢাকায় আসতে পারছেন না জাকির নায়েক

ঢাকায় আসতে পারছেন না জাকির নায়েক

চিন্ময় দাসের জামিন মঞ্জুর, হাইকোর্টের রায়

চিন্ময় দাসের জামিন মঞ্জুর, হাইকোর্টের রায়

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার এয়ারপোর্টে ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার এয়ারপোর্টে ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন