জাতীয়

খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে না। জার্মানভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) তাকে নিতে ঢাকায় আসার কথা ছিল।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটি মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছিল। কিন্তু আজ তারা সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এই বাতিলের অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবে।

এর আগে, বেবিচকে রোববার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টায় ল্যান্ডিং ও একই দিন রাত ৯টায় উড্ডয়নের অনুমোদন দেওয়া হয়েছিল। কাতার সরকার দীর্ঘ দূরত্বের চিকিৎসা পরিবহনের জন্য উপযুক্ত এয়ার অ্যাম্বুলেন্স বাছাই করার পর এফএআই এভিয়েশন গ্রুপকে চার্টার করে মেডিকেল ইভাকুয়েশন ব্যবস্থা করেছিল।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

নতুন সরকারের শপথ গ্রহণ মঙ্গলবার

নতুন সরকারের শপথ গ্রহণ মঙ্গলবার

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে গলা টিপে হত্যা, আটক ৬ জন

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে গলা টিপে হত্যা, আটক ৬ জন

১ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে সিলেট–ম্যানচেস্টার রুট

১ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে সিলেট–ম্যানচেস্টার রুট

ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

ভারতের পাঁচ যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন