লিড নিউজ

চালের বাজারে অস্থিরতা, সামনে আরও দাম বাড়ার শঙ্কা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পিএম

চালের বাজারে অস্থিরতা, সামনে আরও দাম বাড়ার শঙ্কা

দেশের চালের বাজারে স্থিতি ফিরছে না, বরং দাম বাড়ছে প্রতিনিয়ত। এরই মধ্যে খাদ্য উপদেষ্টার মন্তব্য—দাম আরও বাড়তে পারে—নিয়ে উদ্বেগে পড়েছেন ক্রেতা ও বাজার বিশ্লেষকরা।

গত কয়েক মাস ধরে চালের বাজারে দাম ঊর্ধ্বমুখী। সরকার একাধিকবার দাম কমানোর উদ্যোগ নিলেও বাস্তবে এর কোনো প্রভাব পড়েনি। এমনকি চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্তও তেমন কাজে আসেনি।

গত ১৩ এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আশা দিয়েছিলেন, খুব শিগগির বাজারে নতুন বোরো ধানের চাল আসবে এবং দাম সহনীয় হবে। কিন্তু এরপর ২৪ এপ্রিল খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, সরকার এবার কৃষকদের স্বার্থে আগের চেয়ে বেশি দামে ধান কিনছে, তাই বাজারে চালের দাম কিছুটা বাড়তে পারে।

তিনি আরও বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য দাম নিশ্চিত না করলে তারা চাষে আগ্রহ হারাতে পারে। তাই এবার সরকার ধান-চাল কেনার দর নির্ধারণ করেছে, যেন মধ্যস্বত্বভোগীরা কম দামে কিনে মুনাফা করতে না পারে।

এদিকে বাজারে এখন মিনিকেট চাল প্রতি কেজি ৮৬-৯০ টাকা, আটাইশ ৬০-৬২ টাকা, নাজিরশাইল ৭৬-৮৮ টাকা এবং পোলাও চাল ১১৬-১১৮ টাকায় বিক্রি হচ্ছে।

ভোক্তারা বলছেন, একজন উপদেষ্টা বলছেন দাম কমবে, অন্যজন বলছেন বাড়বে—এতে বিভ্রান্তি আরও বাড়ছে। ক্রেতা নাসিম বলেন, “এই ধরনের বক্তব্য ব্যবসায়ীদের অজুহাত তৈরি করে দেয় দাম বাড়ানোর।”

বাজার বিশ্লেষকরা মনে করছেন, নতুন ধান উঠতে শুরু করলেও এখনও বাজারে নতুন চাল আসেনি। তবে চালকল মালিকদের অনিয়মই মূলত দাম না কমার বড় কারণ। রাজধানীর কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, “মিলে সরকার যদি অভিযান চালায়, তাহলে দাম কমবেই।”

কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, “ব্যবসায়ীরা সুযোগ পেলেই দাম বাড়ান। কারণ বাজারে পর্যাপ্ত মনিটরিং নেই। উপদেষ্টার বক্তব্য নয়, ব্যবসায়ীদের অতিমুনাফার প্রবণতাই মূল সমস্যা।”

তিনি আরও বলেন, সরকার যদি নিয়মিত বাজার মনিটর না করে, তাহলে ভোক্তাদের কষ্ট বাড়তেই থাকবে, আর এই চিত্রই যেন নিয়মে পরিণত হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

ভিক্ষুকের মৃত্যুর পর ঘরে মিললো বস্তাভর্তি টাকা, এলাকাজুড়ে চাঞ্চল্য

ভিক্ষুকের মৃত্যুর পর ঘরে মিললো বস্তাভর্তি টাকা, এলাকাজুড়ে চাঞ্চল্য

চিকিৎসা সেবা দিতে সিলেটের শত নার্স যেতে চান গা জা য়

চিকিৎসা সেবা দিতে সিলেটের শত নার্স যেতে চান গা জা য়

ব্রিটিশ পার্লামেন্টে সাবেক স্বামীর বিরুদ্ধে আপসানা বেগমের অভিযোগ

ব্রিটিশ পার্লামেন্টে সাবেক স্বামীর বিরুদ্ধে আপসানা বেগমের অভিযোগ

যুক্তরাজ্যে ইরানের হুমকি রাশিয়ার সমান: সংসদীয় প্রতিবেদনে উদ্বেগ

যুক্তরাজ্যে ইরানের হুমকি রাশিয়ার সমান: সংসদীয় প্রতিবেদনে উদ্বেগ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন