জাতীয়

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৩:১২ পিএম

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং এজন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য।

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, “যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়, এবং এই লক্ষ্যে আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, ব্রিটিশ হাইকমিশনার নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন এবং তাদের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাদের জানিয়েছি। এছাড়াও, নির্বাচন পর্যবেক্ষক এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের টাইমলাইন নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়েছি, যাতে সময়মতো নির্বাচনের আয়োজন করা সম্ভব হয়।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

সিলেট বোর্ডে এসএসসি পাসের হার ৬৮.৫৭%, কমেছে জিপিএ-৫ এর হার

সিলেট বোর্ডে এসএসসি পাসের হার ৬৮.৫৭%, কমেছে জিপিএ-৫ এর হার

চিন্ময় দাসের জামিন মঞ্জুর, হাইকোর্টের রায়

চিন্ময় দাসের জামিন মঞ্জুর, হাইকোর্টের রায়

চামচ ও ব্রাশ খাওয়ার ভয়ংকর নেশায় আসক্ত যুবক!

চামচ ও ব্রাশ খাওয়ার ভয়ংকর নেশায় আসক্ত যুবক!

শনিবার সিলেটের যেসব এলাকায় ৫ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

শনিবার সিলেটের যেসব এলাকায় ৫ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন