আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অভিবাসন পুলিশের অভিযানে ৩২ জন আটক, বাংলাদেশিসহ রয়েছে বহু বিদেশি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পিএম

মালয়েশিয়ায় অভিবাসন পুলিশের অভিযানে ৩২ জন আটক, বাংলাদেশিসহ রয়েছে বহু বিদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত অভিবাসন পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে পাঁচজন বাংলাদেশিও রয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে কুয়ালালামপুর শহরের চৌকিট এবং সেন্টুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপী ওয়ান ইউসুফ।

তিনি জানান, শহরের বিভিন্ন স্থানে প্রায় দুই সপ্তাহ ধরে চলা নজরদারির পর এই অভিযান পরিচালিত হয়। প্রথম দফায় চৌকিটের একটি হোটেল থেকে ইন্দোনেশিয়ার ১১ জন (দুই পুরুষ ও নয় নারী), পাকিস্তানের চারজন, বাংলাদেশের পাঁচজন, এবং থাইল্যান্ডের দুইজন নারীকে আটক করা হয়।

পরবর্তীতে সেন্টুলে আরও একটি অভিযান চালিয়ে চারটি দোকান ঘিরে রাখা হয়। সেখান থেকে ইন্দোনেশিয়ার তিন নারী, ভারতের তিন পুরুষ, নেপালের দুইজন, এবং মিয়ানমার ও পাকিস্তানের একজন করে নাগরিককে আটক করা হয়।

আটককৃতদের বয়স ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে বলে জানা গেছে। তাদের বেশিরভাগই স্থানীয় হোটেল, লন্ড্রি, ক্যাটারিং এবং স্নুকার পার্লারে কাজ করতেন।

অভিযোগ রয়েছে, তারা বৈধ কাগজপত্র ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করছিলেন এবং অনেকে নির্ধারিত মেয়াদের বেশি সময় থেকে গেছেন। তাদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(গ) ও ১৫(১)(গ) ধারা অনুযায়ী মামলা করে তদন্ত চলছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি চিত্র সাংবাদিক শহিদুল আলম

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি চিত্র সাংবাদিক শহিদুল আলম

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন উদ্যোগ: কাতার ও মিসরের প্রস্তাবনা

গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন উদ্যোগ: কাতার ও মিসরের প্রস্তাবনা

ইংল্যান্ডে পানি দূষণ ৬০% বৃদ্ধি: তিনটি বড় কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইংল্যান্ডে পানি দূষণ ৬০% বৃদ্ধি: তিনটি বড় কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন