আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক আহত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩ মে ২০২৫, ০৪:৩৬ পিএম

মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক আহত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বেস্টারি জয়া এলাকায় একটি পামওয়েল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

স্থানীয় সময় সকাল ৮টা ৫৫ মিনিটে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার অ্যান্ড রেসক্যু বিভাগের একটি দল। বিভাগের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার জানিয়েছেন, স্টিম বয়লারটি হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে, যাতে চারজন কর্মী দগ্ধ হন। দগ্ধদের মধ্যে রয়েছেন একজন বাংলাদেশি, দুইজন নেপালি এবং একজন মালয়েশিয়ান নাগরিক। তবে কারো পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

আহতদের বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে বলে জানানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে রেড জোনে রাখা হয়েছে।

বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

লন্ডনে মাইগ্রান্ট হোটেলে ছুরি নিয়ে হামলার অভিযোগে তরুণী গ্রেপ্তার

লন্ডনে মাইগ্রান্ট হোটেলে ছুরি নিয়ে হামলার অভিযোগে তরুণী গ্রেপ্তার

যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ: অভিবাসীকে £২৬ জরিমানা

যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ: অভিবাসীকে £২৬ জরিমানা

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনী সভা, কয়েকজন বাংলাদেশি আটক

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনী সভা, কয়েকজন বাংলাদেশি আটক

ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ চীনের

ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ চীনের

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন