আন্তর্জাতিক

স্টেপনি গ্রিনের বড় আসদা সুপারস্টোর বন্ধ হয়ে যাচ্ছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম

স্টেপনি গ্রিনের বড় আসদা সুপারস্টোর বন্ধ হয়ে যাচ্ছে

ইস্ট লন্ডনের স্টেপনি গ্রিন এলাকায় অবস্থিত একটি বড় আসদা সুপারস্টোর শিগগিরই বন্ধ হয়ে যাচ্ছে। মাইল এন্ড রোডের আঙ্কর রিটেইল পার্কে থাকা এই দোকানটি দীর্ঘদিন ধরেই স্থানীয়দের কেনাকাটার জন্য গুরুত্বপূর্ণ ছিল।

আসদা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে দোকানটির ভাড়া এতটাই বাড়তে যাচ্ছে যে তা বহন করা আর লাভজনক নয়। তাই স্টোরটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে আসদার এক মুখপাত্র বলেন, “স্টেপনি গ্রিনের সহকর্মীরা কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু নতুন করে যে পরিমাণ ভাড়া চাওয়া হচ্ছে, তাতে দোকানটি চালু রাখা আর সম্ভব হচ্ছে না।”
তিনি আরও বলেন, “আমরা জানি, এই খবর স্টাফদের জন্য দুশ্চিন্তার। তাই বিকল্প চাকরির সুযোগ নিয়ে আলোচনা করা হবে, যেন তাদের জন্য অন্য আসদা শাখায় কাজের ব্যবস্থা করা যায়।”

এই সুপারস্টোরে ছিল একটি অপটিশিয়ান (চোখের ডাক্তার), সাত দিন খোলা ফার্মেসি, একটি ক্যাফে এবং “ক্লিক অ্যান্ড কালেক্ট” সার্ভিস—যার মাধ্যমে অনলাইনে অর্ডার করে পণ্য সংগ্রহ করা যেত।

দোকানটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় অনেক গ্রাহক, যারা এখানে নিয়মিত বাজার ও ঔষধপত্র কিনতেন, তারা অসুবিধায় পড়তে পারেন। তবে আসদা আশ্বাস দিয়েছে, গ্রাহকদের যেন ভোগান্তি কম হয় এবং স্টাফদের যেন কাজ হারাতে না হয়, সে বিষয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’

যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’

হাসপাতালের ওয়ার্ডে সাপ ঢুকে আতঙ্ক, পরে উদ্ধার

হাসপাতালের ওয়ার্ডে সাপ ঢুকে আতঙ্ক, পরে উদ্ধার

পর্তুগালে জনসমক্ষে নিকাব নিষিদ্ধে পার্লামেন্টে বিল পাস

পর্তুগালে জনসমক্ষে নিকাব নিষিদ্ধে পার্লামেন্টে বিল পাস

নিরাপত্তার কারণে M11 মহাসড়কে দীর্ঘ যানজট চলছে

নিরাপত্তার কারণে M11 মহাসড়কে দীর্ঘ যানজট চলছে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন