আন্তর্জাতিক

টিউলিপকে আদালতে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম

টিউলিপকে আদালতে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ

রাজধানীর একটি আদালত টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনকে আগামী ৮ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন।

রোববার (২৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। এদিন গেজেট প্রকাশ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা বিজি প্রেস থেকে প্রকাশ না হওয়ায় আদালত নতুন করে সময় নির্ধারণ করেন।

মামলাটি রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আসামি করা হয়েছে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি আদালত দুদকের দাখিল করা চার্জশিট গ্রহণ করে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে নির্ধারিত সময়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়।

পরে আইন অনুযায়ী, গত ৮ মার্চ আদালত আসামিদের হাজিরা নিশ্চিত করতে গেজেট প্রকাশের নির্দেশ দেন। সেই গেজেট প্রকাশ না হওয়ায় আবারও নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশানের ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল ও পরে রেজিস্ট্রি করেন।

উল্লেখ্য, এ ঘটনায় আরও এক আসামি শাহ মো. খসরুজ্জামান হাইকোর্টে রিট করলে তার বিরুদ্ধে তদন্ত সাময়িক স্থগিত করা হয়।

দুদক গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে সংশ্লিষ্ট ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে অভিবাসীদের হোটেল আশ্রয় নয়, যেন আতঙ্ক

যুক্তরাজ্যে অভিবাসীদের হোটেল আশ্রয় নয়, যেন আতঙ্ক

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

ফজিলতের মাস শাবান: করণীয় ও বর্জনীয়

ফজিলতের মাস শাবান: করণীয় ও বর্জনীয়

হরমুজ প্রণালি খোলা রাখায় স্বাগত, স্থায়ী সমাধানের আহ্বান ফ্রান্স-যুক্তরাজ্যের

হরমুজ প্রণালি খোলা রাখায় স্বাগত, স্থায়ী সমাধানের আহ্বান ফ্রান্স-যুক্তরাজ্যের

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন